এবার এনসিপির আরেক নেত্রীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দা নীলিমা দোলা। আজ শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি। মনোনয়নের নামে প্রতারণা ও ডানপন্থী রাজনীতির দিকে ঝুঁকে পড়ার অভিযোগ তুলে দল থেকে পদত্যাগ করেছেন এনসিপি নেত্রী সৈয়দা নীলিমা দোলা। জামায়াতের সঙ্গে নির্বাচনকেন্দ্রিক জোটসহ সাম্প্রতিক সিদ্ধান্তে হতাশা থেকেই এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

2026-01-03T17:50:10+00:00
2026-01-03T17:50:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার এনসিপির আরেক নেত্রীর পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ২২৮)
এনসিপি নেত্রী সৈয়দা নীলিমা দোলা
X

এনসিপি নেত্রী সৈয়দা নীলিমা দোলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দা নীলিমা দোলা। আজ শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

মনোনয়নের নামে প্রতারণা ও ডানপন্থী রাজনীতির দিকে ঝুঁকে পড়ার অভিযোগ তুলে দল থেকে পদত্যাগ করেছেন এনসিপি নেত্রী সৈয়দা নীলিমা দোলা। জামায়াতের সঙ্গে নির্বাচনকেন্দ্রিক জোটসহ সাম্প্রতিক সিদ্ধান্তে হতাশা থেকেই এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে সৈয়দা নীলিমা দোলা লিখেছেন, জাতীয় নাগরিক পার্টির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগ করছি। আমি মনে করি, এনসিপির পক্ষে এখন আর মধ্যপন্থী রাজনীতির নতুন পথ সৃষ্টি সম্ভব নয়। এতদিন আমি এনসিপির সঙ্গে ছিলাম কারণ আমি মনে করেছিলাম, দলটি জুলাই পরবর্তী সময়ে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য নিয়ে কাজ করবে। তবে সম্প্রতি দলটির নানা সিদ্ধান্তের পর আমার কাছে এটুকু স্পষ্ট, এই দলটি সম্পূর্ণভাবে ডানপন্থী ঘরানায় ঢুকে পড়ছে এবং সেই ধারার রাজনীতিকেই তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে। জামায়াতের সাথে এনসিপির যে নির্বাচন কেন্দ্রিক জোট তা কোনো কৌশলগত জোট নয়, যদি হতো তাহলে এত নেতাকর্মী পদত্যাগ করতো না। দলের নেতাকর্মীদের চোখে ধূলো দিয়ে এই জোট করা হয়েছে এবং মনোনয়ন দেবার নাম করে তীব্র প্রতারণা করা হয়েছে।

পদত্যাগ করার পর সাধারণত দলে থেকে যাওয়াদের অনেকে এমনটা বলেন যে, ক্ষমতা ও গুরুত্ব দেওয়ার পরেও আমরা চলে গেলাম কেন? তাই দলের সকলের স্বার্থে জানিয়ে রাখি, আমাকে কেউ কোনো ক্ষমতা দেয়নি বরং আমার প্রগতিশীল মানসিকতা এবং নিজের ব্যক্তিগত ক্যারিয়ারের পরিচয় এনসিপিকে শক্তি যুগিয়েছে এতোদিন। যারা পদত্যাগ করছেন তাদের বামপন্থী বলে ফ্রেমিং করাটাও একটা গেইম প্ল্যানেরই অংশ বলে আমি মনে করি। কেননা, এতে করে জামায়াতের কাছে দল বিক্রি করা সহজ। বামপন্থীরা বেরিয়ে যাচ্ছে কেন এই পাল্টা প্রশ্ন আমি করতে চাই। তাহলে কী যারা রয়ে গেলো সকলেই ডানপন্থী? আপনারা না একটা সেন্ট্রিস্ট দল?

একটি বিষয় বলা দরকার, আমি এনসিপিতে আসার আগেও রাজনৈতিক ও সাংস্কৃতিক স্পেসে গুরুত্বপূর্ণ অনেক কাজ করেছি। এনসিপিতে আসার পরেও করেছি। সুতরাং দলের সাথে আদর্শিক জায়গা ছাড়া আমার আদান-প্রদান খুবই সীমিত। বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে, আমার মতো কর্মীকে ধরে রাখার সামর্থ্য এনসিপির এখন আর নেই। 

আমি মনে করি যে, জুলাইয়ের জনতার কাছে এনসিপির অনেক দায় রয়েছে। অভ্যুত্থানের পর এনসিপির ওপর বাংলাদেশের মানুষ যে বিশ্বাস ও আস্থা রেখেছিল তা বিগত কয়েক মাসে চূর্ণবিচূর্ণ হয়েছে। আমি মনে করি আসন্ন কঠিন সময়ে জনতা এনসিপিকে এর সমুচিত জবাব দেবে। 




  বিষয়:   এনসিপি  এনসিপি নেত্রী  সৈয়দা নীলিমা দোলা  দোলা  পদত্যাগ  মনোনয়ন 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy