ঢাকা–১৮ আসনে এনসিপির প্রার্থী আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজনীতি

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই

2026-01-03T20:49:50+00:00
2026-01-03T20:49:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা–১৮ আসনে এনসিপির প্রার্থী আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা
উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ১১৬)
X

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন।

নির্বাচন কমিশনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ এবং আনন্দের দেখা মিলেছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, আরিফুল ইসলাম আদিব আসনের জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি ইতিবাচক ও জনমুখী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করবেন।

ঢাকা মহানগর উত্তর এনসিপির নেতা রফিকুল ইসলাম প্রিন্স বলেন, “ইনশাআল্লাহ, ঢাকা–১৮ আসনে আমাদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি উত্তরাবাসী মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতীক হয়ে জনগণের ভালোবাসা নিয়ে জয় ছিনিয়ে আনবেন।”

তিনি আরও বলেন, “আরিফুল ইসলাম আদিব এবং দলের প্রতীক ‘শাপলা কলি’ যেন ঘরে ঘরে পৌঁছে যায়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এনসিপি আশা করছে, আগামী নির্বাচনে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত হবে এবং সকলের সহযোগিতা কামনা করছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy