প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:৫৮ পিএম (ভিজিট : ১৬৩)

X
বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামই আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করার শক্তি জুগিয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও তালতলা সোসাইটি এলাকায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নারীদের কল্যাণ ও ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। সংসদে গেলে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন তিনি।
ড. এম এ কাইয়ুম আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে নারীদের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা-১১ আসনের ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র শক্তিশালী করার আহ্বান জানান তিনি।