দু-একদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দু-একদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন তারেক রহমান।রবিবার (৪ জানুয়ারি)

2026-01-04T20:04:41+00:00
2026-01-04T20:04:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দু-একদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ৬৭)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দু-একদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন তারেক রহমান।

রবিবার (৪ জানুয়ারি) সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের চেয়ারপার্সনের মৃত্যুতে পদটি শূন্য রয়েছে। সেই শূন্যতা পূরণে তারেক রহমানকে এই পদে বসানো হবে।

বিএনপির মহাসচিব বলেন, বরাবরের মতো এবারো সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবে বিএনপি। 

তিনি বলেন, আগামী নির্বাচন জাতির জন্য এজন্য গুরুত্বপূর্ণ যে, মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না। প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি।




  বিষয়:   ফখরুল  বিএনপি  চেয়ারম্যান  তারেক রহমান 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy