দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে এটি দিয়েই তার প্রথম সফর

2026-01-05T12:23:40+00:00
2026-01-05T12:55:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১২:২৩ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ১২:৫৫ পিএম  (ভিজিট : ৭৬)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে এটি দিয়েই তার প্রথম সফর শুরু করতে যাচ্ছেন।

রোববার (৪ জানুয়ারি) রাতে বগুড়ার বিএনপির নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ১১ জানুয়ারি বগুড়ায় রাতযাপন করবেন তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় দেশনেত্রী তার মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন। পরে তার রংপুর যাওয়ার কথা রয়েছে। যাওয়ার পথে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.) এর মাজার শরিফ জিয়ারত করবেন।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, ইনশাআল্লাহ দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বগুড়াবাসীর। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর ১১ জানুয়ারি (রোববার) বগুড়া আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়াবাসীর গর্বের সন্তান তারেক রহমান। ওই দিন তিনি বগুড়ায় রাতযাপন করবেন। পরের দিন সোমবার সকাল ১০টায় মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে গণদোয়ায় অংশ নিবেন।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy