জিয়া পরিবারের তৃতীয় প্রজন্ম, রাজনীতিতে আসছেন কি জাইমা রহমান?

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজনীতিবিদ না হয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচিত এক নতুন নাম ব্যারিস্টার জাইমা রহমান। জিয়া পরিবারেরতৃতীয়প্রজন্মের এই সদস্যকে ঘিরে সাম্প্রতিক

2026-01-05T13:07:43+00:00
2026-01-05T13:13:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জিয়া পরিবারের তৃতীয় প্রজন্ম, রাজনীতিতে আসছেন কি জাইমা রহমান?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১:০৭ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ১:১৩ পিএম  (ভিজিট : ২৬৪)
ব্যারিস্টার জাইমা রহমান।
X

ব্যারিস্টার জাইমা রহমান।

রাজনীতিবিদ না হয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচিত এক নতুন নাম ব্যারিস্টার জাইমা রহমান। জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই সদস্যকে ঘিরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা-কল্পনা।

আলোচনার সূত্রপাত গত ২৫ ডিসেম্বর। দীর্ঘ ১৭ বছর পর বাবা তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রে আসেন জাইমা। এরপর প্রকাশ্যে যতবারই তিনি উপস্থিত হয়েছেন, প্রতিবারই নিজের স্বাভাবিক উপস্থিতি ও ভূমিকার মাধ্যমে সবার নজর কেড়েছেন।

দাদি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোকাহত পরিবারের পাশে ছায়াসঙ্গীর মতো থেকে দায়িত্ব সামলাতে দেখা গেছে তাকে। জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে জাইমাকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহও ক্রমেই বাড়ছে।

বিশেষ করে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাবার ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে তাকে বিভিন্ন সময়ে দেখা যাওয়ায় রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে। প্রশ্ন উঠছে- খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে কি রাজনীতিতে আসছেন জাইমা রহমান?

এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও সম্ভাবনাটি নাকচ করেননি বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা একজন মানুষের পক্ষে রাজনীতির বাইরে থাকা কঠিন।

আমীর খসরুর ভাষ্য, দীর্ঘদিন ধরে জাইমার পরিবার রাজনীতির কারণে নানা ত্যাগ স্বীকার করেছে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি অনেক কিছু শিখেছেন। তার শিক্ষাগত যোগ্যতা ও রাজনৈতিক পটভূমি বিবেচনায়, তিনি যদি রাজনীতিতে যুক্ত হতে চান, তবে তা দল ও দেশের জন্য ইতিবাচক হতে পারে।

উল্লেখ্য, বাবা-মায়ের সঙ্গে লন্ডনে পাড়ি জমানোর সময় জাইমা রহমানের বয়স ছিল মাত্র ১৩ বছর। দীর্ঘ সময় প্রবাসে কাটিয়ে আজ তিনি একজন পরিপক্ক ও শিক্ষিত নারী। তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে—তা সময়ই বলে দেবে।




  বিষয়:   জিয়া পরিবার  রাজনীতি  জাইমা রহমান  তারেক রহমান  খালেদা জিয়া 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy