তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা আজ সাক্ষাৎ করেছেন।সোমবার (৫ জানুয়ারি) গুলশানে বিএনপি

2026-01-05T14:36:49+00:00
2026-01-05T14:49:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ২:৩৬ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ২:৪৯ পিএম  (ভিজিট : ৯৭)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা আজ সাক্ষাৎ করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাম জোটের নেতারা বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে শোক বইয়ে স্বাক্ষর শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের মধ্যে মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির গণমাধ্যমকে বলেন, বাম গণতান্ত্রিক জোটের নেতারা প্রথমে ম্যাডাম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে অংশ নেন।





  বিষয়:   তারেক রহমান  বাম জোট 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy