নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার

2026-01-05T18:17:01+00:00
2026-01-05T18:17:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ১৫২)
X

জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এ নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ আবেদন করেন।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মূলাদী) আসনে নির্বাচন করছি। নদী ঘেরা প্রত‍্যন্ত ও প্রান্তিক অঞ্চলে নির্বাচনী প্রচারনার খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া এবং আর্থিক সহযোগিতা।’

তিনি আরও লেখেন, ২০২৪ সালের গণ-অভ‍্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা চলমান রাখা শত শত শহীদদের রেখে যাওয়া আমানত। আসুন, সকলে মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি, ইনসাফ ও আজাদীর লড়াইটা চালিয়ে যাই।

এরপর তিনি লেখেন, জনতার টাকায় জনমুখী রাজনীতিতে যারা সাহায‍্য করতে চান তারা যেন তার দেওয়া বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবে টাকা পাঠান।

এর আগে ড. তাসনিম জারাসহ কয়েকজন প্রার্থী ফেসবুকে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যাপক সাড়া পেয়েছেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy