নিহত যুবদল নেতার স্ত্রী হলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পল্লবী থানা যুবদলের সদ্য নিহত বিপ্লবী

2026-01-06T20:37:08+00:00
2026-01-06T20:37:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নিহত যুবদল নেতার স্ত্রী হলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৩৭৩)
X

ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পল্লবী থানা যুবদলের সদ্য নিহত বিপ্লবী সদস্য সচিব, জুলাই যোদ্ধা মরহুম গোলাম কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দিনা। গত রবিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “পল্লবী থানা বিএনপিকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে সাবিহা আক্তার দিনাকে পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এ সিদ্ধান্ত অনুমোদন করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে দিনা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করবেন।নতুন দায়িত্ব পাওয়ায় দিনা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জনাব আমিনুল হক এবং দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিহত গোলাম কিবরিয়া ছিলেন পল্লবী থানা বিএনপির নিবেদিতপ্রাণ, কর্মীবান্ধব এবং অত্যন্ত দক্ষ সংগঠক। সহধর্মিণী হিসাবে দিনা সর্বদা তাঁকে দলীয় দায়িত্ব পালনে অনুপ্রেরণা যুগিয়েছেন। যুগ্ন আহবায়ক হিসাবে দিনার অন্তর্ভুক্তিকরণ আসন্ন নির্বাচনে দলের নেতাকর্মীদের মধ্যে বিশেষ স্বতস্ফূর্ততা লক্ষ করা গেছে।

এ বিষয়ে সাবিহা আক্তার দিনার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার স্বামী গোলাম কিবরিয়া ছাত্রজীবন থেকে ছাত্রদল এবং পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক এবং ঢাকা ১৬ আসনের অভিভাবক জনাব আমিনুল হকের সাথে জীবনের শেষ দিন পর্যন্ত সক্রিয় ছিলেন! আওয়ামী লীগের সময় তিনি বহুবার কারাবরণ করেন এবং অবর্ণনীয় নির্যাতনের শিকার হন। তিনি গত ১৭ নভেম্বর নিজ এলাকায় প্রকাশ্যে নিশংস হত্যার শিকার হন! উনার মৃত্যুর পর দলীয় নেতাকর্মীদের অনুরোধ আর স্বামীর ভালোবাসার দল বিএনপির প্রতি দায়তুবোধ থেকেই জনাব আমিনুল হকের নেতৃত্বে আমি  বিএনপির রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত নেই। আমার স্বামীর মত  দল থেকে অর্পিত দায়িত্ব সততা আর নিষ্ঠার সাথে যেন পালন করতে পারি এজন্য সকলের কাছে দোয়া চাই এবং সহযোগিতা কামনা করি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy