৪ দিনের সফরে উত্তরাঞ্চলের ৯ জেলায় যাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চার দিনের একটি জেলা সফরে যাচ্ছেন। প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ১১ জানুয়ারি ঢাকার

2026-01-07T13:12:28+00:00
2026-01-07T13:12:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪ দিনের সফরে উত্তরাঞ্চলের ৯ জেলায় যাবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:১২ পিএম   (ভিজিট : ১৫৭)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চার দিনের একটি জেলা সফরে যাচ্ছেন। প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে তার এই কর্মসূচি শুরু হবে এবং ১৪ জানুয়ারি বগুড়া সফরের মধ্য দিয়ে তা শেষ হবে। তবে নির্বাচনকালীন আচরণবিধি কার্যকর থাকায় এ সফরে তিনি কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না।

দলীয় সূত্র জানায়, সফরকালে তারেক রহমান জাতীয় ও রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের কবর জিয়ারত করবেন এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। এর মধ্যে রয়েছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই শহীদ আবু সাঈদ, তার নানি তৈয়বা মজুমদারসহ জুলাই আন্দোলনে নিহত যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ হারানো নেতাকর্মীরা।

কবর জিয়ারতের পাশাপাশি তিনি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান জানান, ১১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা শুরু করবেন তারেক রহমান। এরপর সিরাজগঞ্জ হয়ে বগুড়া পৌঁছে সেখানে রাত যাপন করবেন।

পরদিন ১২ জানুয়ারি বগুড়ার কর্মসূচি শেষ করে তিনি রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরে যাবেন। ওই দিন শেষে ঠাকুরগাঁওয়ে রাত্রিযাপনের কথা রয়েছে।

১৩ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের কার্যক্রম শেষ করে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন তিনি। দিনশেষে আবার রংপুরে ফিরে রাত কাটাবেন। সফরের শেষদিন ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে।

আতিকুর রহমান আরও জানান, এটি একটি প্রাথমিক সফরসূচি এবং পরিস্থিতির প্রয়োজনে এতে পরিবর্তন আসতে পারে।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ যেন না থাকে, সে বিষয়ে দল সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। এ কারণে সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের নির্বাচনী ব্যানার, পোস্টার বা ফেস্টুন প্রদর্শন থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই চার দিনের সফর সম্পর্কে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়।




  বিষয়:   তারেক রহমান 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy