ঈদগাঁওয়ে গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ওসি

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

গভীর রাত প্রায় ২টা ছুঁই ছুঁই। থানা থেকে সাদামাটা পোশাকে বের হলেন ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার।

2026-01-08T11:33:39+00:00
2026-01-08T11:33:39+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ওসি
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১১:৩৩ এএম   (ভিজিট : ১০০)
X

গভীর রাত প্রায় ২টা ছুঁই ছুঁই। থানা থেকে সাদামাটা পোশাকে বের হলেন ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার। কম্বল নিয়ে পুলিশ সদস্যদের সাথে চলে গেলেন ঈদগাঁও ফকিরা বাজার, বাস স্টেশন, কলেজ গেইট, বংকিম বাজার ও বাজারের ডিসি রোড়ে ছিন্নমূল ও শীতার্ত অসহায় মানুষদের দ্বারে দ্বারে।

গভীর রাতে এসব এলাকায় জুবুথুবু হয়ে ঘুমাচ্ছে কিছু মানুষ। গাড়ি থেকে নেমেই একে একে কম্বল জড়িয়ে দিতে থাকলেন মানুষগুলোকে। একটু উঞ্চতা পেয়ে জেগে উঠলেন কেউ কেউ। বিস্ময় ভরা চোখে তাকিয়ে দেখলেন কম্বল জড়িয়ে দেওয়া মানুষটি আর কেউ নয়, ওসি ঈদগাঁও। বৃদ্ধদের কেউ কেউ হাত বাড়িয়ে আশীর্বাদও করলেন। বিনয়ের সঙ্গে ওসি তাদের কাছে দোয়াও চাইলেন।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, এ শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। এছাড়াও যারা রাতে নিরাপত্তার দায়িত্বে থাকে তারা অনেক কষ্ট করে শীতে। এই মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবনযাপন করে থাকে। এদের কথা চিন্তা করেই এসব কম্বল বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, দিনের বেলায় এ সকল লোকজন বিভিন্ন জায়গায় পেটের দায়ে কাজে ব্যস্ত থাকে বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল তুলে দিচ্ছি।  তিনি সমাজের বৃত্তবানদেরকে এসব অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। 





Loading...
Loading...


এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy