সরকার এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও দৃশ্যমান উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে

2026-01-12T12:26:10+00:00
2026-01-12T12:32:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকার এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১২:২৬ পিএম  আপডেট: ১২.০১.২০২৬ ১২:৩২ পিএম  (ভিজিট : ৭৯)
X

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও দৃশ্যমান উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সরকার এখনো কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা স্পষ্টভাবে সরকারের ব্যর্থতা তুলে ধরে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি। তবে বিএনপি আশা করে, খুব শিগগিরই এই সংকটের সমাধান হবে।”

এ সময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট বিতর্ক নিয়েও কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের সম্মান জড়িত। দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে পুরো দেশকে অপমান করা।”

বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “ক্রিকেট নিয়ে বোর্ডের যে সিদ্ধান্ত, বিএনপি তাতে একমত। তবে ছোটখাটো বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করাই উত্তম।”

দেশের রাজনীতি ও রাজনৈতিক কাঠামো পুনর্গঠনে বিএনপির ভূমিকা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন, রাজনৈতিক সংস্কার, মুক্ত সাংবাদিকতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে অতীতে বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ।”

বিএনপি সরকার গঠন করলে তিস্তা নদীসহ আন্তর্জাতিক ও অভিন্ন নদীগুলোর পানিবণ্টন সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি। তার ভাষায়, “বিএনপি ক্ষমতায় এলে তিস্তা-পদ্মাসহ অন্যান্য অভিন্ন নদীর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে ন্যায্য পানির হিস্যা আদায় করা হবে। পারস্পরিক সম্মানের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাই।”

বিদেশে অবস্থানরত রাজনৈতিক বিরোধীদের উদ্দেশে কড়া মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, “বিদেশে বসে যারা বড় বড় কথা বলেন, তাদের কাছে ফ্যাসিবাদ একটি ফ্যাক্টর হতে পারে; আমাদের কাছে নয়। আমরা ফ্যাসিস্টদের তাড়াতে পারি, মারতে জানি, আবার প্রয়োজনে মার খেতেও জানি।”

এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্থগিত হওয়া উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে তিনি বলেন, “উত্তরবঙ্গ তার পিতৃভূমি। পরবর্তীতে তিনি অবশ্যই সেখানে সফর করবেন।”





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy