জয়-পরাজয় বড় বিষয় নয়, মানুষের জন্য কাজ করাই লক্ষ্য: হাবিবুর রশিদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আমাদের পথচলা হবে কর্মের মাধ্যমে। জয়-পরাজয় বড় বিষয় নয়,

2026-01-13T20:58:32+00:00
2026-01-13T20:58:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জয়-পরাজয় বড় বিষয় নয়, মানুষের জন্য কাজ করাই লক্ষ্য: হাবিবুর রশিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম   (ভিজিট : ৯৩)
X

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আমাদের পথচলা হবে কর্মের মাধ্যমে। জয়-পরাজয় বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে মানুষের জন্য কাজ করা। আমরা সবসময় এই কলেজের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যারা রাজনীতি করি আমাদের দায়িত্ব শুধু ক্ষমতায় যাওয়া নয়, বরং দেশ ও মানুষের সেবা করা। সেই সেবার রাজনীতির মাধ্যমেই আমরা আগামী বাংলাদেশকে গড়ে তুলতে চাই।

বিএনপির এই প্রার্থী বলেন. রাজনীতির সঙ্গে যুক্ত মানুষেদেরই সমাজে সবচেয়ে বেশি উদার ও দায়িত্বশীল হতে হবে। নিজেদের আচরণ, কথাবার্তা ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে রাজনীতির বাইরে থাকা সৎ ও দেশপ্রেমিক মানুষরাও দেশ গড়ার কাজে এগিয়ে আসেন। রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য।

ছাত্রদলের নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজ তোমরা যে উদ্যোগ নিয়েছো তা আমাদের মূল লক্ষ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষাঙ্গনের উন্নয়নে কাজ করার একটি বাস্তব উদাহরণ। ভালো কাজের সঙ্গে আমরা সবসময় আছি এবং থাকব।

তিনি আরও বলেন, খিলগাঁও মডেল কলেজের সঙ্গে আমার ব্যক্তিগত ও আবেগের সম্পর্ক রয়েছে। এই কলেজ একসময় এই এলাকার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছিল।  ছাত্রজীবনে আমি নিজেও এখানে বহুবার এসেছি। এই কলেজের উন্নয়ন মানেই আমাদের এলাকার উন্নয়ন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন।

আগামী দিনে কলেজটির শিক্ষাগত ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমরা চাই এই কলেজ এমন একটি শিক্ষাকেন্দ্রে পরিণত হোক, যেখানে ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতা হবে। দেশ-বিদেশের মানুষ এই কলেজকে চিনবে।

ছাত্রদলের প্রয়াত নেতা নুরুজ্জামান জনিকে স্মরণ করে তিনি বলেন, নুরুজ্জামান জনির আত্মত্যাগ আমাদের জন্য এক অনন্ত প্রেরণা। তার স্মৃতিকে ধারণ করে দেশসেবার মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy