১১ দলের সংবাদ সম্মেলন স্থগিতের নেপথ্যে কী?

বুলেটিন ডেস্ক

রাজনীতি

১১ দলীয় নির্বাচনী জোটের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টা

2026-01-14T15:51:47+00:00
2026-01-14T15:51:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১১ দলের সংবাদ সম্মেলন স্থগিতের নেপথ্যে কী?
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:৫১ পিএম   (ভিজিট : ২৪৬)
X

১১ দলীয় নির্বাচনী জোটের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মঙ্গলবার আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণের ফলে নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন আয়োজন করা সম্ভব হচ্ছে না। সংবাদ সম্মেলনের নতুন সময়সূচি পরবর্তী সময় জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনী জোটের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন ১১ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

রাশেদ প্রধান তার ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ১১ দল সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে, বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৪টায়। ইনশাআল্লাহ।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়াও ১১ দলীয় জোটে রয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা),  আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy