মনোনয়নবঞ্চিত শরিকদের যে সুখবর দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, যোগ্যতা অনুযায়ী তাদের যথাযথ

2026-01-14T22:11:05+00:00
2026-01-14T22:11:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোনয়নবঞ্চিত শরিকদের যে সুখবর দিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:১১ পিএম   (ভিজিট : ২৯৮)
X

আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, যোগ্যতা অনুযায়ী তাদের যথাযথ মূল্যায়নের আশ্বাস দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। 

অতীতের মতো আসন্ন নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিতের উপরও গুরুত্বারোপ করেন তিনি।

আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের পৃথক বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। উভয় বৈঠকে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৈঠকে তারেক রহমান দুই জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

প্রথমে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। জোট নেতাদের মধ্যে ন্যাশনাল লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির এমএ বাসার, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) ফিরোজ মুহাম্মদ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর সেখানে সমমনা জোট নেতাদের বৈঠক হয়। 

জোট নেতাদের মধ্যে ছিলেন জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডেমোক্রেটিক লীগের (ডিএল) খোকন চন্দ্র দাস, এনডিপির আব্দুল্লাহ আল হারুন সোহেল প্রমুখ।

জানা যায়, জোট নেতারা ফ্যাসিবাদবিরোধী বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে নিজেদের ভূমিকার কথা তুলে ধরেন। বিগত সময়ে একসঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনে বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরে তারা বলেন, এর অংশ হিসেবে আসন্ন নির্বাচনে আপনি জোট থেকে কয়েকজনকে মনোনয়ন দিয়েছেন। যাদেরকে মনোনয়ন দিতে পারেননি, তারা মনোক্ষুন্ন নয়। আমরা চাই, বিএনপি আগামীতে সরকার গঠন করলে আপনি তাদের যথাযথ মূল্যায়ন করবেন।

বৈঠক সূত্রমতে, তারেক রহমানকে জোট নেতারা আরও বলেন, বাংলাদেশের মানুষ মুক্তির স্বপ্ন দেখে; তারা চায় একটি সমতাভিত্তিক, অসাম্প্রদায়িক ও উন্নত রাষ্ট্র। আপনার নেতৃত্ব ও দর্শন সেই স্বপ্নকে ধারণ করে। আজকে দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ন্যায়ের পথে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy