‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করার ঘোষণা নাসিরউদ্দীন পাটোয়ারীর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দুর্নীতি ও চাঁদাবাজি রোধে ‘চাঁদাবাজ ডটকম’ (chandabaj.com) নামে একটি বিশেষ ওয়েবসাইট এবং জাতীয় হটলাইন চালু করার ঘোষণা দিয়েছেন

2026-01-15T12:59:12+00:00
2026-01-15T12:59:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করার ঘোষণা নাসিরউদ্দীন পাটোয়ারীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:৫৯ পিএম   (ভিজিট : ১৭৫)
X

দুর্নীতি ও চাঁদাবাজি রোধে ‘চাঁদাবাজ ডটকম’ (chandabaj.com) নামে একটি বিশেষ ওয়েবসাইট এবং জাতীয় হটলাইন চালু করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

সম্প্রতি নির্বাচনি প্রচারণাকালে তার দেওয়া এই সংক্রান্ত একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে নাসিরউদ্দীন পাটোয়ারীকে বলতে শোনা যায়, ‘‘আমরা ‘চাঁদাবাজ ডটকম’ নামে একটি ওয়েবসাইট চালু করবো।

এর মাধ্যমে বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি ও দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে ডকুমেন্টস বা এভিডেন্স (প্রমাণ) দিয়ে আপনারা ইনপুট দিতে পারবেন। যারা তথ্য দেবেন, তাদের নাম-পরিচয় আমরা সম্পূর্ণ গোপন রাখবো।”

তিনি আরও জানান, ‘অতি শীঘ্রই জাতীয় হটলাইন এবং এই ওয়েবসাইটটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।’

সংগৃহীত প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরা একগাদা প্রমাণ নিয়ে ওদের (চাঁদাবাজদের) মুখের ওপর গিয়ে বলবো-এই হলো প্রমাণ, আপনি এখন রাজনীতি ছেড়ে দেন।’






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy