বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন নির্বাচন পরিচালনা কমিটি সদস্য বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া, বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।