ত্বক উজ্জ্বল করবে যেসব ঘরোয়া ফেসপ্যাক

নিজস্ব প্রতিবেদক

লাইফস্টাইল

ব্যস্ততার এই জীবনে নিজের যত্ন নেওয়ার সময় পায় না অনেকেই। আবার পার্লার বা দামি স্কিনকেয়ার প্রোডাক্টের পেছনে সময়

2026-01-17T12:00:59+00:00
2026-01-17T12:08:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্বক উজ্জ্বল করবে যেসব ঘরোয়া ফেসপ্যাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১২:০০ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ১২:০৮ পিএম  (ভিজিট : ৫৫)
X

ব্যস্ততার এই জীবনে নিজের যত্ন নেওয়ার সময় পায় না অনেকেই। আবার পার্লার বা দামি স্কিনকেয়ার প্রোডাক্টের পেছনে সময় ও টাকা খরচ করা অনেকের পক্ষেই কঠিন। অথচ ঘরে থাকা প্রাকৃতিক উপাদান দিয়েই সহজে ত্বকের যত্ন নেওয়া সম্ভব। নিয়মিত ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক থাকে উজ্জ্বল, সতেজ ও মসৃণ। চলুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে বিভিন্ন ঘরোয়া ফেসপ্যাকের কার্যকারিতা-

মধু ও লেবুর ফেসপ্যাক

এক চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বক পরিষ্কার করে ও দাগ হালকা করতে সাহায্য করে।

বেসন ও হলুদের ফেসপ্যাক

দুই চা চামচ বেসনের সঙ্গে এক চিমটি হলুদ ও প্রয়োজনমতো দুধ বা পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। সপ্তাহে একবার ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ব্রণ কমে।

শসা ও অ্যালোভেরা ফেসপ্যাক

শসার রস ও অ্যালোভেরা জেল সমপরিমাণে মিশিয়ে মুখে লাগান। এটি ত্বক ঠান্ডা রাখে এবং শুষ্কতা দূর করে। শসা ও অ্যালোভেরার ফেসপ্যাক ত্বকের পোড়া দাগ কমিয়ে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে।

কলা ও দইয়ের ফেসপ্যাক

পাকা কলা চটকে এক চা চামচ দই মিশিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক হয় নরম ও মসৃণ। ত্বক উজ্জ্বলতা বাড়াতে কলা ও দইয়ের ফেসপ্যাক কার্যকর ভূমিকা রাখে।

চালের গুঁড়া ও গোলাপজল

চালের গুঁড়ার সঙ্গে গোলাপজল মিশিয়ে হালকা স্ক্রাবের মতো ব্যবহার করুন। এতে মৃত কোষ দূর হয় এবং ত্বক উজ্জ্বল দেখায়।





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy