রুমিন ফারহানার উঠান বৈঠকে ধাক্কা লাগা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠককে কেন্দ্র করে

2026-01-17T12:50:55+00:00
2026-01-17T12:50:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রুমিন ফারহানার উঠান বৈঠকে ধাক্কা লাগা নিয়ে দুপক্ষের সংঘর্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ পিএম   (ভিজিট : ৪৯)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠককে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের একাধিক কর্মী আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা উঠান বৈঠকে পৌঁছানোর পর অনুষ্ঠানে উপস্থিত দুই যুবকের মধ্যে শরীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয়। পরে অনুষ্ঠানস্থলের পাশেই দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।


সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy