জিয়া ও বেগম জিয়ার মাজারে জিয়ারত করলেন এস এম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মাজার জিয়ারত করেছেন ঢাকা-১৮ আসনে

2026-01-17T14:00:10+00:00
2026-01-17T14:08:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জিয়া ও বেগম জিয়ার মাজারে জিয়ারত করলেন এস এম জাহাঙ্গীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ২:০০ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ২:০৮ পিএম  (ভিজিট : ৫৮)
X

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মাজার জিয়ারত করেছেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। 

শনিবার ঢাকার জিয়া উদ্যানে এই জিয়ারত সময় ঢাকা-১৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটি ও উপদেষ্টা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে বিশেষ মোনাজাতে মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং দলের নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।

জিয়ারত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানসহ স্থানীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

নেতৃবৃন্দ এ সময় বলেন, শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy