ইসি ও একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচন কমিশন (ইসি) ও একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী

2026-01-17T14:18:00+00:00
2026-01-17T14:18:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসি ও একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ২:১৮ পিএম   (ভিজিট : ১১৬)
X

নির্বাচন কমিশন (ইসি) ও একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ কর্তৃক- গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের নেতা শহিদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তার প্রথম সফর শুরু করতে চেয়েছিলেন। রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করবেন, পুষ্পমাল্য অর্পণ করবেন, কর্মসূচি ঘোষণা হলো। নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির জন্য আমরা সেই কর্মসূচি স্থগিত করলাম।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আর আরেকটি রাজনৈতিক দল মনে করলো সেটা আমাদের দুর্বলতা। না, এটা আমাদের ভদ্রতা। এখনো বলছি তারপর থেকে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার সুযোগ খুঁজছে, আমরা কোনো সুযোগ দেবো না।’

যারা গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায় তাদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।




  বিষয়:   ইসি  সালাহউদ্দিন আহমেদ  নির্বাচন কমিশন 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy