সাধারণ মানুষের অনুদানে মসজিদ মাদ্রাসা হয়: রবিন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলছেন, আমাদের দেশের

2026-01-17T16:24:12+00:00
2026-01-17T16:24:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাধারণ মানুষের অনুদানে মসজিদ মাদ্রাসা হয়: রবিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৯২)
X

ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন  বলছেন, আমাদের দেশের মসজিদ মাদ্রাসা গুলো বাচিয়ে রেখেছে যারা তারা সবাই সাধারণ মানুষ।  আর এই সাধারণ মানুষের অনুদানে মাথা উঁচু করে থাকে মসজিদ মাদ্রাসা।

১৭ই জানুয়ারি (শনিবার) দুপুরে ঐতিহ্যবাহী শ্যামপুর কদমতলী লাল মসজিদের নতুন ভবনের কাজের অগ্রগতি ও উন্নয়নকল্প ত্বরান্বিত করণে আয়োজিত সুধি সমাবেশ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। 

রবিন বলেন, আল্লাহ আমাদের অনেক সময় অনেক সুযোগ দিয়ে থাকেন গোনাহ মাফ করার জন্য কিন্তু আমরা সবসময় সেটা বুঝতে পারি না। আমাদের সকলের উচিৎ যখন যেখানে দান করার সুযোগ আসবে,  সেই সুযোগ নষ্ট  না করা। আল্লাহ পাক আমাদের কোন দানের কারণে মাফ করবেন তা আমরা জানিনা। তাই সবসময় আমাদের পরকালের কথা চিন্তা করা উচিৎ।
 
তিনি আরও বলেন, কারো দান ই ছোট নয়।  যার সমার্থ্য অনুযায়ী সে দান করবে এটাই তার জন্য যথেষ্ট। ঐতিহ্যবাহী শ্যামপুর কদমতলী লাল মসজিদ নির্মানে আমরা সবাই যেভাবে এগিয়ে এসেছি ইনশাআল্লাহ লাল মসজিদ হবে এই এলাকার অন্যতম সেরা মসজিদ। সেই সাথে লাল মসজিদে প্রতিষ্ঠা হবে মাদ্রাসা আলহামদুলিল্লাহ। 

এ সময় উপস্থিত শ্যামপুর কদমতলী লাল মসজিদের সভাপতি ও সাবে তিববারের সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ নির্মাণাধীন ঐতিহ্যবাহীলাল মসজিদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy