ঋণখেলাপিদের নির্বাচনের সুযোগ দিলে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি)

2026-01-17T22:03:23+00:00
2026-01-17T22:10:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঋণখেলাপিদের নির্বাচনের সুযোগ দিলে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১০:০৩ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ১০:১০ পিএম  (ভিজিট : ১৭১)
X

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশনে পেশিশক্তির প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে একেকজন শত শত লোক নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছেন।

তিনি আরো বলেন, যারা আগে সুযোগ পেয়ে এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, সম্পদ গড়েছে তারা এখন আবার দেশে এসে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি হওয়ার পাঁয়তারা করছে। আমরা কোনোভাবেই এসব দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না।

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকের কেউ নির্বাচন করার সুযোগ পেলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন এনসিপির এ নেতা।

আসিফ মাহমুদ বলেন, এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই একটি দায়সারা নির্বাচন করার সুযোগ দেব না। 

হাসনাত আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে যাঁরা ব্যবসা করেন এবং এখন সেফ এক্সিট খুঁজছেন, তাঁদের চব্বিশ-পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না। ইসির সামনে যেভাবে মানুষকে অপমান করা হয়েছে তা অগ্রহণযোগ্য। কমিশনের ভূমিকা এখন অনেকটা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরদের মতো মনে হচ্ছে, যাঁরা অভিযোগ পেলে শুধু লিখিত দিতে বলেন।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy