জুলাই গণঅভ্যুত্থানে দেশের সার্বভৌমত্ব রক্ষা হয়েছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জুলাই যোদ্ধারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।তিনি বলেন, ’১৯৭১

2026-01-18T13:33:22+00:00
2026-01-18T15:12:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জুলাই গণঅভ্যুত্থানে দেশের সার্বভৌমত্ব রক্ষা হয়েছে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১:৩৩ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ৩:১২ পিএম  (ভিজিট : ৮৪)
X

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জুলাই যোদ্ধারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


তিনি বলেন, ’১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা এ দেশের স্বাধীনতা অর্জনের জন্য ত্যাগ স্বীকার করেছেন। আর ২০২৪ সালের গণঅভ্যত্থানে জুলাই যোদ্ধারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন।’


রোববার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

দেশের জন্য জুলাই যোদ্ধাদের অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘বিএনপি আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের দেখভাল করার জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট (শাখা) তৈরি করা হবে।’

তিনি বলেন, ফ্যাসিবাদের সময়ে হাজার হাজার মানুষ গুম-অপহরণের স্বীকার হয়েছে। অগণিত পরিবার সব হারিয়ে ছিন্নবিচ্ছিন্ন হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন ৩০ হাজার । এদের মধ্যে ৫০০ মানুষ আছেন যাদের কারও একচোখ বা কারও দুই চোখ নষ্ট হয়েছে। আবার কেউ পঙ্গু হয়েছেন। যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে এটিকে একবাক্যে গণহত্যা বলতে পারি।


তিনি বলেন, ‘২০২৪ এর আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক আন্দোলন নয়। এই আন্দোলন ছিল অধিকার হারা গণতন্ত্রকামী মানুষের গণআন্দোলন।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy