টাঙ্গাইলের মির্জাপুর সরকারি এস.কে. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের অভ্যন্তরীণ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার খান। অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে নবভর্তি ১৬৫ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকারের সভাপতিত্বে এবং শারীরিক শিক্ষা শিক্ষক মো. আজাহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, নবীনবরণ অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক সবিতা রানী সরকার ও সহকারী শিক্ষক মো. আবুল বাশার।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।