বিএনপি ক্ষমতায় এলে চিকিৎসাসেবার আমূল পরিবর্তন ঘটবে: হামিদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ বলেছেন, যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে দেশের চিকিৎসাসেবার আমূল পরিবর্তন

2026-01-18T18:28:17+00:00
2026-01-18T18:32:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি ক্ষমতায় এলে চিকিৎসাসেবার আমূল পরিবর্তন ঘটবে: হামিদুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:২৮ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ৬:৩২ পিএম  (ভিজিট : ৮৪)
X

ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ বলেছেন, যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে দেশের চিকিৎসাসেবার আমূল পরিবর্তন ঘটবে। বিশেষ করে ঢাকা-৭ আসনের জনগণের চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। 

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আজিমপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে আজিমপুর বয়েজ ক্লাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডক্টরস অ্যসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. তৌহিদ উল ইসলাম।

২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম সুইটের পৃষ্ঠপোষকতায় মেডিকেল ক্যাম্পে ১২জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৫২০ জন রোগীকে ফ্রি পরামর্শ ও ওষুধ প্রদান করেন। আজিমপুর বয়েজ ক্লাবের সভাপতি জুয়েল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy