এবার রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে ব্যাখ্যা চেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী

2026-01-19T10:18:56+00:00
2026-01-19T10:46:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে
এবার রুমিন ফারহানাকে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:১৮ এএম  আপডেট: ১৯.০১.২০২৬ ১০:৪৬ এএম  (ভিজিট : ১১৫)
X

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে ব্যাখ্যা চেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে নোটিশ পাঠিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। 

গতকাল রবিবার রাতে এই নোটিশ পাঠানো হয়।নোটিশে আগামী ২২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে রুমিনকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, গত ১৭ জানুয়ারি বিকেল আনুমানিক ৪-৫টার দিকে আপনি (রুমিন ফারহানা) ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর নামক স্থানে ৪০০/৫০০ জন লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন এবং বৃহৎ স্টেজ নির্মাণ করে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর লঙ্ঘন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে এ সমাবেশ বন্ধ করার নির্দেশ দিলে আপনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ এবং অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করেন।

নোটিশে আরও বলা হয়, ঘটনার এক পর্যায়ে আপনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন ‘আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনব না।’ এসময় আপনার অন্যান্য কর্মী–সমর্থকরাও মারমুখী আচরণ করে। এভাবে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাঁধা এবং কর্তব্যরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন, যা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

ঘটনাটি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়, ‘এতে করে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাসমূহের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করায় আগামী ২২ জানুয়ারি বেলা ১১টায় বা এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।





  বিষয়:   রুমিন ফারহানা  নির্বাচন  সুষ্ঠু  নিরপেক্ষ  বিঘ্ন সৃষ্টি  অভিযোগ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy