বিএনপি ছাড়া অন্য কেউ সরকার গঠন করলে দেশকে ঠিক রাখতে পারবে না: নুর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সরকার বিএনপি ছাড়া অন্য কেউ গঠন করলে দেশকে ঠিক রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি

2026-01-19T11:03:29+00:00
2026-01-19T11:09:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি ছাড়া অন্য কেউ সরকার গঠন করলে দেশকে ঠিক রাখতে পারবে না: নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১১:০৩ এএম  আপডেট: ১৯.০১.২০২৬ ১১:০৯ এএম  (ভিজিট : ৭৬)
X

সরকার বিএনপি ছাড়া অন্য কেউ গঠন করলে দেশকে ঠিক রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘দেশকে পরিবর্তন করতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।’

গতকাল রোববার ( ১৮ জানুয়ারি) রাতে চট্টগ্রামের বন্দরটিলায় গলাচিপাবাসীর উদ্যোগে খালেদা জিয়ার শোক সভায় এ মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নুরুল হক বলেন, ‘পাঁচ আগস্টের পর দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে ঘুরে দাড়াতে হবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। প্রশাসন ও পুলিশে স্বচ্ছতা ও পদোন্নতিতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি যেহেতু বড় দল, তাই তাদের দায়িত্ব বড়। নতুন বাংলাদেশ নিশ্চিতে তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।বাংলাদেশকে সহনশীলতা ও সম্প্রীতির এক রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে।’

এইবারের নির্বাচন আর রাতে ভোট দেয়ার নির্বাচন নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইউনুস সরকারের নেতৃত্বে একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন জাতি দেখতে যাচ্ছে। এ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন।’

গণভোটের বিষয়ে তিনি বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে সংস্কার নিশ্চিত করে এ নির্বাচনের সুযোগ কাজে লাগাতে হবে।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy