নাহিদ ও নাসীরুদ্দীনকে বিধি বহির্ভূতভাবে শোকজ করেছে ইসি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীকে নির্বাচন কমিশন (ইসি) বিধিবহির্ভূতভাবে শোকজ নোটিশ

2026-01-19T11:28:49+00:00
2026-01-19T11:28:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)র বিবৃতি
নাহিদ ও নাসীরুদ্দীনকে বিধি বহির্ভূতভাবে শোকজ করেছে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : ৫৬)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীকে নির্বাচন কমিশন (ইসি) বিধিবহির্ভূতভাবে শোকজ নোটিশ দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

রবিবার এক বিবৃতিতে এনসিপি বলেছে, গণভোটের পক্ষে ক্যাম্পেইন করায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারীকে বিধি বহির্ভূতভাবে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

এনসিপির ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে রবিবার শোকজ নোটিশ দেয় ইসি।
 
নাহিদ ইসলামকে লেখা চিঠিতে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি সংবলিত, ঢাকা-১১ উল্লেখপূর্বক ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ’র পক্ষে থাকুন’ স্লোগান সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার পরিপন্থি।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন (৩) সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।

এ অবস্থায় ১৯জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের জন্য আপনাকে অনুরোধ জানানো হলো। একই সঙ্গে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার মধ্যে আপনি নিজে বা আপনার প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে নাসীরউদ্দীন পাটওয়ারীকে লেখা চিঠিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৮ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং গণভোটকে হ্যাঁ বলি স্লোগানসম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার পরিপন্থি।
 
সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন (৩) সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।

এ কারণে ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে সোমবার সকাল ১১টার মধ্যে আপনি নিজে বা আপনার প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

কয়েক ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) শোকজ নোটিশের জবাব দেয় এনসিপি। দলটি এক বিবৃতিতে বলেছে, দেশ সংস্কারের গণভোট, হ্যাঁ-এর পক্ষে থাকুন স্লোগান সম্বলিত ব্যানারে গণভোটের পক্ষে প্রচারণা চালানো হয়েছে। যেটা নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর শাপলাকলি মার্কায় ভোট দেয়ার কোনো প্রচারণা ছিল না। গণভোটের প্রচারের জন্য যে সকল বিধিমালা রয়েছে তা কোনোভাবেই লঙ্ঘিত হয়নি। তাছাড়া নির্বাচনী আচরণ বিধিমালার কোনো ব্যত্যয় ঘটেনি। 




  বিষয়:   জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  বিবৃতি  শোকজ  ইসি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy