প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১১:৫৭ এএম (ভিজিট : ১৩৬)

X
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ থাকবেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এর আগে রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করেন জামায়াতে ইসলামীর নেতারা।