ইসির ওপর আস্থা আছে, আশা করি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচন কমিশন (ইসি) যোগ্যতার সঙ্গে দেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব

2026-01-19T11:57:46+00:00
2026-01-19T11:57:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইসির ওপর আস্থা আছে, আশা করি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১১:৫৭ এএম   (ভিজিট : ৯১)
X

নির্বাচন কমিশন (ইসি) যোগ্যতার সঙ্গে দেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ সোমবার বেলা ১১টার পর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা আছে। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে, মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের কাছে যে বিষয়গুলোতে সমস্যা মনে হয়েছে, তা আমরা গতকাল রবিবার তাদের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

দলীয় কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনে যখন বাছাই হয়, তখন কিছু সমস্যা থাকে। এটা নতুন কোনো ব্যাপার না।

এর আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সামাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





  বিষয়:   ইসি  আস্থা  সুষ্ঠু নির্বাচন  মির্জা ফখরুল 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy