আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে প্রত্যাশা জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক

রাজনীতি

গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করে জামায়াত বলে মন্তব্য

2026-01-20T10:17:48+00:00
2026-01-20T10:21:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে প্রত্যাশা জামায়াত আমিরের
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:১৭ এএম  আপডেট: ২০.০১.২০২৬ ১০:২১ এএম  (ভিজিট : ৪৫)
X

গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করে জামায়াত বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।


মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এসময় ডা. শফিকুর রহমান জানান, দুর্নীতি বিরোধী, বিচারবিভাগের স্বাধীনতা রক্ষা এবং সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান ডা. শফিক ৷ অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিবর্গ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy