ক্ষমতায় গেলে শুধু দল নয়, যোগ্য লোকদের মন্ত্রী বানাবে জামায়াত: ডা. মো. তাহের

রাজনীতি

জনগণের ম্যান্ডেটে সরকার গঠন করতে পারলে শুধু দলীয় নেতাদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে দেশের যোগ্য ও দক্ষ ব্যক্তিদের

2026-01-20T13:10:49+00:00
2026-01-20T13:10:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ক্ষমতায় গেলে শুধু দল নয়, যোগ্য লোকদের মন্ত্রী বানাবে জামায়াত: ডা. মো. তাহের
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:১০ পিএম   (ভিজিট : ৪৮)
X

জনগণের ম্যান্ডেটে সরকার গঠন করতে পারলে শুধু দলীয় নেতাদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে দেশের যোগ্য ও দক্ষ ব্যক্তিদের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. মোহাম্মদ তাহের বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বিষয়টা এমন হবে না যে শুধু দল থেকেই মন্ত্রী বানানো হবে। বাংলাদেশে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো অনেক যোগ্য মানুষ রয়েছেন। পুরো বাংলাদেশকে যদি বিবেচনায় আনা হয়, তাহলে যোগ্য লোকের কোনো অভাব নেই।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে দলটির পক্ষ থেকে ফরেন পলিসি, মাইক্রো ও ম্যাক্রো ইকোনমিকসের মূল পরিকল্পনা উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি দেশের মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, বিশেষ করে নারীদের নিরাপত্তা সংকট কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডা. তাহের জানান, বিদেশি বিনিয়োগ বাড়ানো, দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসী শ্রমবাজার সম্প্রসারণ নিয়েও তাদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

অনলাইনে নির্বাচনে প্রচারণার বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, অনলাইন তো একটা নতুন কৌশল যেটা এর আগে ছিল না। সুতরাং অনলাইনে বিলবোর্ড যেটা আরপিএ যতটুকু এলাও করে আমরা অতটুকু মেনেই ভোটারদের কাছে যাওয়ার জন্য চেষ্টা করব। তবে আমাদের মেইন টার্গেট হচ্ছে ওয়ান টু ওয়ান কন্ট্রাক্টে যাব। এ জন্য আমাদের লোকেরা ঘরে ঘরে যাচ্ছে এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছার জন্য চেষ্টা করছি।




  বিষয়:   জামায়াত  মো: তাহের 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy