বিএনপির নির্বাচনি থিম সং এর উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি তাদের অফিসিয়াল নির্বাচনি থিম সং এর উদ্বোধন করতে যাচ্ছে আজ বুধবার (২১

2026-01-21T11:43:32+00:00
2026-01-21T11:48:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির নির্বাচনি থিম সং এর উদ্বোধন আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩ এএম  আপডেট: ২১.০১.২০২৬ ১১:৪৮ এএম  (ভিজিট : ১১৪)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি তাদের অফিসিয়াল নির্বাচনি থিম সং এর উদ্বোধন করতে যাচ্ছে আজ বুধবার (২১ জানুয়ারি)।

নতুন এই থিম ‘সং’-এ তুলে ধরা হবে আগামীর বাংলাদেশকে নিয়ে দলের পরিকল্পনা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, যা মূলত তারেক রহমানের নতুন ও ব্যতিক্রমী ভাবনাকে কেন্দ্র করে নির্মিত।

বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে থিম সং উদ্বোধন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ‘থিম সং’ এর মাধ্যমে তাদের প্রার্থীদের প্রচারণা ও দলীয় ভিশন জনগণের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy