স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেলেন তার পছন্দের প্রতীক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন।আজ বুধবার (২১

2026-01-21T12:34:51+00:00
2026-01-21T12:34:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেলেন তার পছন্দের প্রতীক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১২:৩৪ পিএম   (ভিজিট : ১৪২)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন।

আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাঁর হাতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনের মধ্যে ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে। এসব আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এই ১৩টি আসনে চূড়ান্ত প্রার্থী রয়েছেন ১৩৮ জন, যার মধ্যে ১০ জন স্বতন্ত্র।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট ১১৯টি প্রতীক নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫৬টি প্রতীক স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেতে আগেই আবেদন করেছিলেন তাসনিম জারা। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতেই তাঁকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের তাসনিম জারা বলেন, “গত কয়েকদিন ভোটারদের সঙ্গে কথা বলার সময় সবাই জানতে চাইছিলেন, ব্যালটে আমার প্রতীক কী হবে। আজ সেই প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া গেল। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।”

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন। তাসনিম জারা বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতির যে আকাঙ্ক্ষা আমরা দেখি, তার ভিত্তিতেই আমাদের প্রচারণা চলবে। সবার দোয়া ও শুভকামনা চাই।”

উল্লেখ্য, তাসনিম জারা এর আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির জোট গঠন নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে তিনি দলটি ছাড়েন। এরপর ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হলেও আপিলে তিনি প্রার্থিতা ফিরে পান।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হচ্ছে। প্রতীক পাওয়ার পর আগামীকাল থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নামবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।




  বিষয়:   স্বতন্ত্র প্রার্থী  তাসনিম জারা  প্রতীক 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy