প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:০০ পিএম (ভিজিট : ৯৭)

X
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যরা বিচারের দাবি, ক্ষতিপূরণ, সুচিকিৎসার ব্যবস্থা, শহীদী মর্যাদা ও আহতদের পুনর্বাসন এবং পর্যাপ্ত সরকারি সহায়তার অভাবসহ নানা অভিযোগ তুলে ধরেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ সময় তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর তারেক রহমান সব ধরনের মানবিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে যথাযথ সহায়তা দেওয়া জরুরি বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান।
এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তারেক রহমান বলেন, বিএনপি সব সময় মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের পাশে থাকতে চায়।