গণভোট নিয়ে অবস্থান জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বিএনপি। বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক

2026-01-21T19:03:12+00:00
2026-01-21T19:07:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণভোট নিয়ে অবস্থান জানাল বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ৭:০৭ পিএম  (ভিজিট : ২২৬)
X

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বিএনপি। বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের নির্বাচনী মুখপাত্র ড. মাহাদী আমীন।

মাহাদী আমীন বলেন, আমাদের সংসদ সদস্য প্রার্থীরা যখন ঢাকায় এসেছিলেন, তখন তাদের বলেছি নির্বাচনী প্রচারণায় গণভোটে আমরা হ্যাঁ-এর পক্ষে অবস্থান নেব। জুলাই চার্টারে, অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল, সেগুলোকে ধারণ করতে।

বিএনপির নির্বাচনী মুখপাত্র বলেন, আমাদের যে ৩১ দফা রয়েছে, সেখানে সংস্কারের সবচেয়ে মৌলিক ভিত্তিগুলো ধারণ করে। সুতরাং আমরা বলছি, গণভোটে হ্যাঁ ভোটে অবস্থান নেব।

তিনি বলেন, নোট অব ডিসেন্ট… গণতন্ত্রে ভিন্ন মত, ভিন্ন পথ থাকবে। সেটাই স্বাভাবিক। সেগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব। সামগ্রিকভাবে গণভোটে আমাদের হ্যাঁ-এর পক্ষে অবস্থান থাকবে। এটা দলের সবাইকে জানানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে একইসঙ্গে গণভোট হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy