ঢাকা ১৫ আসনে গণসংযোগ ও জনসভার মধ্যদিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা ১৫ আসনে গণসংযোগ ও জনসভার মধ্যদিয়েনির্বাচনি প্রচারণা শুরুকরবে জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এই কর্মসূচিতে প্রধান অতিথি

2026-01-22T10:40:06+00:00
2026-01-22T10:40:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা ১৫ আসনে গণসংযোগ ও জনসভার মধ্যদিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করবে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:৪০ এএম   (ভিজিট : ৮২)
X

ঢাকা ১৫ আসনে গণসংযোগ ও জনসভার মধ্যদিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করবে জামায়াতে ইসলামী। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সারা দেশে জামায়াতের প্রার্থীরাও নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করবেন। 

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব যুবায়ের জানান, ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফরে যাবেন ডা. শফিকুর রহমান। পঞ্চগড় থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ২৩ জানুয়ারি দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুরে বড় ধরনের পথসভা ও কর্মসূচি থাকবে। পথে গুরুত্বপূর্ণ শহর বা বাজারগুলোতে তিনি জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।

২৪ জানুয়ারি রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন শফিকুর রহমান। এরপর তিনি গাইবান্ধার পলাশবাড়ি, বগুড়া শহর ও শেরপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং সর্বশেষ পাবনার জনসভায় বক্তব্য দেবেন। উত্তরবঙ্গ সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন।

ঢাকায় ফিরে ২৫ জানুয়ারি ঢাকা-৫, ৬ ও ৭ আসনের জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। পরবর্তী কর্মসূচিগুলো স্থানীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই জানানো হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy