তিন নেতার মাজার ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রচারণা আজ

2026-01-22T10:48:17+00:00
2026-01-22T10:58:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিন নেতার মাজার ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী প্রচারণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:৪৮ এএম  আপডেট: ২২.০১.২০২৬ ১০:৫৮ এএম  (ভিজিট : ১৯৭)
X

তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রচারণা আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। 

বুধবার দলটির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

মাজার ও কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে। জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এনসিপি মোট ৩০টি আসনে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রচারণা আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে এই প্রচারণার সূচনা হবে। বুধবার দলটির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

মাজার ও কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে।

জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এনসিপি মোট ৩০টি আসনে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এনসিপির ফেসবুক পোস্টে জানানো হয়, আসন্ন নির্বাচনে ঢাকা-১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং রংপুর-৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যান্য আসনের মধ্যে ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, লক্ষ্মীপুর-১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী–২ আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন এবং বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন মনোনয়ন পেয়েছেন।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা আশরাফ মাহদী, চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল হাসান আরিফ এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ এনসিপির প্রার্থী হিসেবে লড়বেন।

তালিকায় আরও রয়েছেন দিনাজপুর-৫ আসনে মো. আবদুল আহাদ, নোয়াখালী-২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ, ময়মনসিংহ-১১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল-৩ আসনে সাইফুল্লাহ হায়দার, ঢাকা-৯ আসনে জাবেদ রাসিন, গাজীপুর-২ আসনে আলী নাছের খান, মুন্সিগঞ্জ-২ আসনে মাজেদুল ইসলাম, পিরোজপুর-৩ আসনে শামীম হামিদী এবং নাটোর-৩ আসনে এস এম জার্জিস কাদির।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy