প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিলে যাচ্ছেন কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান

2026-01-22T12:28:57+00:00
2026-01-22T12:28:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:২৮ পিএম   (ভিজিট : ১৪০)
X

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিলে যাচ্ছেন কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। 

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আপিল বিভাগে এই আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।

গতকাল বুধবার (২১ জানুয়ারি) কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দেন হাইকোর্ট। এই রিট খারিজের ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ, অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

পরে ওই আসনের আরেক প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু বলেন, আদালতের কাছে ঋণ খেলাপির তথ্য গোপন করে প্রতারণা করেছেন মঞ্জুরুল আহসান মুন্সী। আদালত আজ তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন। এখন তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তবে তিনি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy