এনসিপির শীর্ষ নেতাকে দল থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা আহ্বায়ক মো. হাসিবুর রহমানকে (অপু ঠাকুর) দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।গত রাতে

2026-01-23T16:22:12+00:00
2026-01-23T16:22:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এনসিপির শীর্ষ নেতাকে দল থেকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:২২ পিএম   (ভিজিট : ২৫৭)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা আহ্বায়ক মো. হাসিবুর রহমানকে (অপু ঠাকুর) দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর সেল) মো. তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে এনসিপির জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জাহিদ গণমাধ্যমকে বলেন, হাসিবুর রহমান অপু ফরিদপুর-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় নির্দেশ অমান্যের কারণেই তাকে জেলা আহ্বায়কসহ দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং কেন্দ্রীয় নির্দেশ অমান্য করার অভিযোগে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে হাসিবুর রহমান অপু ঠাকুরকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy