‘তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির করা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পরিকল্পিত’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা তারেক রহমানের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এটা পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ- এমন

2026-01-24T10:57:54+00:00
2026-01-24T10:57:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির করা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পরিকল্পিত’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:৫৭ এএম   (ভিজিট : ৪৪)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা তারেক রহমানের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এটা পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ জানুয়ারি) সকালের রাজধানীর বনানী কবরস্থানে রহমান কোকোর মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘ওয়ান এলিভেন এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতনের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান।’

এসময় রিজভী তারেক রহমানের নির্বাচনি প্রচারণা প্রসঙ্গে বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণায় চালান তিনি।’

তারেক রহমানের নেতৃত্বগুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন বিএনপির এ নেতা।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy