ছেলে প্রার্থী শাপলা কলিতে, বাবা মাঠে ধানের শীষে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন, অথচ বাবা সক্রিয়ভাবে ভোট চাইছেন

2026-01-24T11:06:07+00:00
2026-01-24T11:11:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ছেলে প্রার্থী শাপলা কলিতে, বাবা মাঠে ধানের শীষে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:০৬ এএম  আপডেট: ২৪.০১.২০২৬ ১১:১১ এএম  (ভিজিট : ৭১)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন, অথচ বাবা সক্রিয়ভাবে ভোট চাইছেন বিএনপির প্রার্থীর পক্ষে। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনী মাঠে দেখা গেছে এ এক ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র। 

এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম এবারের নির্বাচনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই। অন্যদিকে তার বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ৪নং ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে একাধিক পথসভায় অংশ নেন। এসব সভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন।

এ বিষয়ে আজিজুর রহমান বাচ্চু মোল্লা জানান, রাজনীতি তার আদর্শ ও অবস্থানের জায়গা। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই বলেই তিনি বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে রয়েছেন। তবে বাবা হিসেবে ছেলের জন্য দোয়া করেন বলেও উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব আলম জানান, বিষয়টি তার নজরে এসেছে, তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy