বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যেতে পারে: আজিঙ্কা রাহানে

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল আছে বাংলাদেশ। টাইগারদের বদলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। আজ শনিবারই আইসিসির

2026-01-24T11:28:13+00:00
2026-01-24T11:28:13+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যেতে পারে: আজিঙ্কা রাহানে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ এএম   (ভিজিট : ৪৭)
X

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল আছে বাংলাদেশ। টাইগারদের বদলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। আজ শনিবারই আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা। ভারতের অভিজ্ঞ ক্রিকেটার আজিঙ্কা রাহানে মনে করেন, বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত আত্মঘাতী। এটা বাংলাদেশের ক্রিকেট শেষ করে দিতে পারে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এর একটি আলোচনায় রাহানে বলেন, আমি প্রথমেই অবাক হয়েছি নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা দেখে। ভারত সবচেয়ে নিরাপদ জায়গা। আমরা প্রোটকল দেই, এখানকার আতিথেয়তা কেমন সেটাও সবাই জানে। পুলিশ ফোর্স প্রো একটিভ। আমার মনে হয় এটা ক্রিকেট খেলার জন্য অন্যতম নিরাপদ জায়গা।

এমন সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ক্রিকেটের বড় ক্ষতির আশঙ্কা করছেন ৩৭ বছর বয়সী ভারতীয় ব্যাটার, আইসিসি ইভেন্টে সবাই সব দল নিয়ে সতর্ক থাকে। আমি তাই ওসব নিয়ে ভাবতে চাই না। তবে খেলোয়াড় ও সমর্থকরা ঐ জায়গাটা মিস করবে। এটা বাংলাদেশের ক্ষতি। ভবিষ্যতে ভারত হয়ত বাংলাদেশে খেলতে যাবে না। এই ব্যাপারটা বাংলাদেশের ক্রিকেটকে শেষ করে দিতে পারে।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেছিলেন, বিশ্বকাপ না খেলার বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে কোনো রকমের আলোচনা করেনি বিসিবি। এরপরই ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর একটি হোটেলে সেই বৈঠক শেষে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত অটল থাকার ঘোষণা আসে। এরপর বেশ কয়েকজন ক্রিকেটার নাম প্রকাশ না করে জানান, বৈঠকে তাদের মতামত জানতে চাওয়া হয়নি। শুধু সরকারের সিদ্ধান্ত জানানো হয়েছে।

এমতাবস্থায় বাংলাদেশের ক্রিকেটার এবং সমর্থকদের জন্য খারাপ লাগছে রাহানের, ‘খেলোয়াড়রা এখানে এলে খুশি হতো, বিশ্বকাপ খেললে খুশি হতো। বাংলাদেশ উপমহাদেশের একটা গ্রেট টিম। স্পিনার, বোলিং অ্যাটাক, ব্যাটার এমন সব খেলোয়াড় তাদের আছে এই কন্ডিশনে যারা অভিজ্ঞ। সত্যিই খুব খারাপ লাগছে বাংলাদেশ দল, খেলোয়াড় ও তাদের সমর্থকদের জন্য। প্রতিটি দলের সাথে ওরা ভালো লড়াই করে।’





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy