চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশে যেসব বিধিনিষেধ দিল সিএমপি

চট্টগ্রাম ব্যুরো

রাজনীতি

তারেক রহমানের জনসমাবেশকে কেন্দ্র করে নগরে শনিবার ও রবিবার অনুমোদন ছাড়া ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

2026-01-24T12:11:58+00:00
2026-01-24T13:18:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশে যেসব বিধিনিষেধ দিল সিএমপি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:১১ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ১:১৮ পিএম  (ভিজিট : ৩৮)
X

তারেক রহমানের জনসমাবেশকে কেন্দ্র করে নগরে শনিবার ও রবিবার অনুমোদন ছাড়া ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

আগামীকাল রবিবার নগরের পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জনসমাবেশ উপলক্ষে জনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার স্বার্থে জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা রক্ষার স্বার্থে মহানগর এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর এলাকায় জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৮-এর ২৯ ধারায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনসমাবেশ উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নীতিমালা-২০২০’-এর ধারা ৯ ও ১৩ অনুযায়ী অনুমোদন ছাড়া কোনো ধরনের ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

একই সাথে গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি আগ্নেয়াস্ত্র, তলোয়ার, বর্শা, বল্লম, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর জাতীয় বস্তু বহন ও ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কোনো কিছু প্রদর্শন বা প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy