প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:১৭ পিএম (ভিজিট : ২২)

X
ফেনীর সোনাগাজী উপজেলা কারামতিয়া বাজারে শনিবার (২৪ জানুয়ারি) পথসভায় বক্তৃতা দেন ফেনী-৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও সার্বিক উন্নয়নের জন্য বিএনপি ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা হলে দেশ ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে উঠবে।”
মিন্টু আরও বলেন, “বর্তমান প্রতিপক্ষ রাজনৈতিকভাবে জনসমর্থনে এগিয়ে না থাকলেও ষড়যন্ত্র ও কূটকৌশলে এগিয়ে। তাই বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করতে হবে।”
তিনি নিশ্চিত করেন, নির্বাচিত হলে দাগনভূঞা ও সোনাগাজীর শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, যোগাযোগব্যবস্থা ও মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ কাজ করবেন।
পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শাহেনা আক্তার শানু, উপজেলা আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, আবুল কালাম চেয়ারম্যান এবং যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা প্রমুখ।