কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা মারা গেছেন

কেরানীগঞ্জ প্রতিনিধি

রাজনীতি

ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের গুলিবিদ্ধ হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।আজ শনিবার বিকেল

2026-01-24T18:22:49+00:00
2026-01-24T19:01:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা মারা গেছেন
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:২২ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ৭:০১ পিএম  (ভিজিট : ৪০৫)
X

ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের গুলিবিদ্ধ হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হযরতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলন মাহমুদ।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টার ১৫ মিনিটের দিকে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এলে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। একটি গুলি তার পেটে লাগলে তিনি দৌড়ে পালাবার চেষ্টা করেন। পরে দুর্বৃত্তরা তাকে লক্ষ করে আরও দুটি গুলি করে সেগুলো তার শরীরে লাগেনি। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে ভর্তি করে তার অপারেশন হয়। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হাসান মোল্লার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 







Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy