‘কবরে গিয়ে অন্তত আল্লাহকে বলতে পারবেন— দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানি দায়িত্ব। এই জয়লাভের

2026-01-24T22:16:06+00:00
2026-01-24T22:16:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘কবরে গিয়ে অন্তত আল্লাহকে বলতে পারবেন— দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:১৬ পিএম   (ভিজিট : ৭১)
X

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানি দায়িত্ব। এই জয়লাভের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করব। তিনি বলেন, ‘দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন কী উত্তর দিবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে? পারবে না। জান্নাতে নিয়ে যেতে পারবে আল্লাহ তায়ালা। তাই কবরে গিয়ে অন্তত আল্লাহকে বলতে পারবেনতোমার দ্বীন কায়েমের জন্য দাড়িঁপাল্লায় ভোট দিয়েছি।’

গতকাল শুক্রবার রাতে নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার কবির বলেন, ‘ভোট হচ্ছে আমানত। যে ভোট নিয়ে দেশের জন্য কাজ করবে না সে আমানত খেয়ানতকারী। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। আমরা সবসময় ন্যায় ও সৎ ব্যক্তির পক্ষে। বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত যেসব প্রার্থী রয়েছে তারা দেশের সেবক হবে। তারা গদিতে বসার জন্য দাঁড়িপাল্লায় প্রতীকে দাঁড়ায়নি। জামায়াতের ইসলামীর আমির বলেছেন, ভোটের পরে জামায়াত ইসলামীর কেউ আমানত খেয়ানত করলে তার কলিজা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এরকম কথা কোনো দলের নেতা বলেনি।’ 

তিনি আরও বলেন, ‘নওগাঁতে যত প্রার্থী আছে, কেউ যদি দ্বীন কায়েমের কথা বলে তাকে ভোট দেবেন। কিন্তু যে দিন কায়েম করতে জানে না, তাকে যদি ভোট দেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন।’

শাহরিয়ার কবির বলেন, ‘আগের সময়ে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি ছিল। এখন যারা বিএনপি করছে এই বিএনপি সেই বিএনপি না। ভবিষ্যৎ বাংলাদেশে কোনো চোরাকারবারি, চাঁদাবাজ ও অসৎ লোকের হাতে ক্ষমতা দেব না। কেউ ভোট চুরি করতে আসলে প্রতিহত করতে হবে। নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। চাঁদাবাজদের বাংলাদেশ ঠাঁই হবে না।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy