আজ থেকে ২৪ জেলায় ১১ দিনের পদযাত্রা করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ২৫ জানুয়ারি থেকে ৫

2026-01-25T12:27:03+00:00
2026-01-25T12:27:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ থেকে ২৪ জেলায় ১১ দিনের পদযাত্রা করবে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:২৭ পিএম   (ভিজিট : ৮৩)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ২৪ জেলায় ১১ দিনব্যাপী পদযাত্রা আয়োজন করবে। পদযাত্রার মাধ্যমে দলটি রাষ্ট্র সংস্কার, সুশাসন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা জনগণের কাছে তুলে ধরবে।

দলটির মুখপাত্র আসিফ মাহমুদ শুক্রবার রাতে কার্যালয়ে নির্বাচনী পদযাত্রার ঘোষণা দেন। পদযাত্রার সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামকে। পদযাত্রায় ২৭০ আসনে এনসিপির অ্যাম্বাসেডররা স্থানীয় পর্যায়ে ভূমিকা রাখবেন। ইতোমধ্যেই ২৩৮ আসনে গণভোট প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এনসিপির নেতারা জানিয়েছেন, পদযাত্রা মূলত তাদের নিজস্ব কর্মসূচি হলেও জোটভুক্ত অন্যান্য দলের স্থানীয় নেতাদের অংশগ্রহণও থাকবে। পদযাত্রা ২৫ জানুয়ারি রাত ১১টায় রাজধানীর বাংলামোটর থেকে শুরু হয়ে ঢাকায় একটি মহাসমাবেশের মাধ্যমে সমাপ্ত হবে।

কর্মসূচির সংক্ষিপ্ত রূপরেখা
চট্টগ্রাম ও দক্ষিণাঞ্চল: ২৬ জানুয়ারি চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, মহানগর ও চান্দগাঁওয়ে জনসভা, লক্ষ্মীপুরে জনসভা; ২৭ জানুয়ারি হাতিয়ায় জনসভা, কুমিল্লায় পথসভা; ২৮ জানুয়ারি কুমিল্লার দেবিদ্বার ও ব্রাহ্মণবাড়িয়ায় জনসভা।

উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চল: ২৯ জানুয়ারি মৌলভীবাজারে জনসভা, সিলেটে পথসভা; ৩০ জানুয়ারি নরসিংদী ও ময়মনসিংহে জনসভা, ময়মনসিংহ মহানগরে পথসভা; ৩১ জানুয়ারি টাঙ্গাইল ও সিরাজগঞ্জে জনসভা।

উত্তরাঞ্চল: ১ ফেব্রুয়ারি রংপুর পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, রংপুর ও কুড়িগ্রাম শহরে পথসভা; ২ ফেব্রুয়ারি পঞ্চগড় ও দিনাজপুরে জনসভা, নাটোরে পদযাত্রা; ৩ ফেব্রুয়ারি নাটোর ও রাজশাহীতে সভা।

দক্ষিণ-পশ্চিম ও সমাপনী: ৪ ফেব্রুয়ারি খুলনা, পিরোজপুর ও বরিশালে সভা; ৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে জনসভা শেষে ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে সমাপ্তি।

নির্বাচনী থিম সং উন্মোচন
এনসিপি সম্প্রতি রাজধানীর শাহবাগে ‘মাদুর পেতে নির্বাচনী থিম সং লঞ্চ’ শীর্ষক অনুষ্ঠানে নিজেদের নির্বাচনী থিম সং উন্মোচন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখপাত্র আসিফ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম ও দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, “আমরা সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরল ও সহজ পরিসরে এই আয়োজন করেছি। থিম সং উন্মোচনেও সেই লক্ষ্য প্রতিফলিত হয়েছে।”




  বিষয়:   এনসিপি  গণভোট 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy