বিএনপির প্রার্থী শাহে আলমের রিটেইনারকে বৈধ অস্ত্র বহনের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে নিরাপত্তার জন্য তার সশস্ত্র রিটেইনারকে

2026-01-25T14:03:43+00:00
2026-01-25T14:03:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির প্রার্থী শাহে আলমের রিটেইনারকে বৈধ অস্ত্র বহনের অনুমতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:০৩ পিএম   (ভিজিট : ৫৭)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে নিরাপত্তার জন্য তার সশস্ত্র রিটেইনারকে বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতি দিয়েছে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।

আজ রবিবার (২৫ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বগুড়া-২ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন মীর শাহে আলম। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি।

ইসির চিঠিতে বলা হয়েছে,  বগুড়া-২(শিবগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থীকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিয়োগকৃত সশস্ত্র রিটেইনারকে বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতি চেয়ে সিনিয়র সচিব বরাবর আবেদন করেছেন। দাখিলকৃত আবেদনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

ইতিমধ্যে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু হয়েছে। প্রচার চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy